প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

চরম অব্যবস্থা , নাজেহাল ভোট কর্মীরা ।

চরম অব্যবস্থা , নাজেহাল ভোট কর্মীরা ।

সিউড়ি ডি সি আর সিতে নলহাটি রামপুরহাট রুটে বাস না পেয়ে বিক্ষোভ দেখান পোলিং পার্সোনেলেরা । কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় ১৪ নম্বর জাতীয় সড়কে ।ঘটনাস্থলেই পুলিশ সুপার- ডিএসপি ডিএনটি বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন । তাঁদের আশ্বাসে উঠে যায় অবরোধ ।ভোট কর্মীদের দাবি বারবার বলা সত্ত্বেও নির্বাচন এর কাজের সঙ্গে যুক্ত ‘মুভমেন্ট সেল ‘কোন দায়িত্ব পালন করছে না এর ফলে অযথা দেরি হচ্ছে কমিশন তখন চিঠি তাদের ধরাতে পারে। শুধু তাই নয়, যে সমস্ত ভোট কর্মীরা ট্রেনিং করেছেন এবং ভোটের ডিউটিতে যাওয়ার জন্য ভিসিআরসিতে এসেছেন তাদের অনেকেই ভোটের ডিউটির জন্য নির্ধারিত টাকা পাননি। যারা পাননি তারা জানান তাঁদের প্রাপ্য টাকা না পেলে ভোটের কাজে যাবেন না। সকলে মিলে প্রাপ্য টাকার দাবিতে স্লোগান দিতে থাকে এর জেরে কিছুক্ষণ অশান্ত হয়ে ওঠে রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ। অবশেষে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছ থেকে প্রশাসনিক আশ্বাস পাওয়ার পর দীর্ঘ লাইন দেন পোলিং পার্সোনেলেরা। সমস্যায় পড়েন রিজাভ ভোট কর্মীরাও সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেলেও রির্জাভ মহিলা ভোট কর্মীরা জানতে পারেননি তারা কোথায় থাকবেন ডিসিআরসি তে রেখে দেওয়া যাবে নাকি অন্য কোথাও তাদের রাখা হবে ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe