প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

উদ্ধার প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল। ‘উপপ্রধান’ কে গ্রেফতারের দাবি বিজেপি জেলা সভাপতির

চুরি ‘বিশেষ চাহিদা সম্পন্ন’দের সহায়তা প্রকল্পতেও! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। সাঁইথিয়া বিধানসভার অন্তগত হরিশাড়া পঞ্চায়েতে উপপ্রধান জীবন ঘোষালের বাগডাঙ্গা মোড়ে বালিরঘাটে যে বাড়ি সেই বাড়িতেই উদ্ধার হয়েছে প্রতিবন্ধীদের সহায়তার জন্য ব্যবহৃত ট্রাই সাইকেল এবং তা সংখ্যায় অনেক ।

গোপন সূত্রে খবর পেয়ে বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জীর উদ্যোগে

সাঁইথিয়া থানা সেগুলি উদ্ধার করে। উদয় শংকর ব্যানার্জির অভিযোগ তৃণমূল সরকারের আমলে ‘বিশেষ চাহিদা সম্পন্ন দের’ সহায়তার জন্য যে সমস্ত সরঞ্জাম এসে পৌঁছাতো সেগুলি জীবন ঘোষাল তাঁর এই বাড়িতেই রেখে ছিল, সাধারণ বিশেষ চাহিদা সম্পন্ন দের মানুষ বঞ্চিত হয়েছেন। তাঁর আশঙ্কা ঘুর পথে এগুলি বিক্রি করা হতো। তাই অবিলম্বে বিশেষ চাহিদা সম্পন্ন দের জন্য ব্যবহৃত এই জিনিসপত্র গুলি বিশেষ চাহিদা সম্পন্ন দের না দেওয়ার অভিযোগ ও সরকারি জিনিস আত্মসাৎ করার জন্য জীবন ঘোষালকে গ্রেফতারের দাবী জানিয়েছেন উদয় শংকর ব্যানার্জি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe