ভয় মুক্ত, সন্ত্রাসহীন সমাজ গড়ার ডাক দিলেন নবনির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। জয়ী হয়েই প্রথম সাংবাদিক বৈঠকে তিনি সর্বপ্রথমে তাকে জেতানোর জন্য সকলকে ধন্যবাদ জানান l তিনি বলেন রাজনগর সিউড়ির এক নম্বর ব্লক সিউড়ি টাউন দুহাত ভরে আশীর্বাদ করলেও সাহাপুর এবং আলন্দার মানুষ তাকে ভোট বেশি দেননি কিন্তু তা সত্ত্বেও তাদেরও বিধায়ক মনে করিয়ে দিয়ে তিনি বলেন কাজ করে পরিষেবা দিয়ে জনসেবা করে তিনি তাদেরও পাশে পেতে চান l একুশের বিধানসভা নির্বাচনের পর যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের উপর অত্যাচার চালানো হয়েছিল সেই কথা স্মরণ করে তার আবেদন সাধারণ মানুষ তাদের দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের জায়গা থেকেই জেলার সব বিজেপির কার্যকর্তার কাছে তিনি আবেদন জানান হিংসা মুক্ত রাজনীতি এবং ভয় মুক্ত পরিবেশ গড়ে তোলার l কোথাও কোন বিরোধী সমর্থকদের বিরুদ্ধে প্রতিহিংসা করা যাবে না ,সকলকে ক্ষমা করে দিতে হবে জানিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন তারা বিজেপি করেন তাই সংযম রেখে শান্তির জন্য সচেষ্ট হতে হবে l
অশান্তি নয় ,সংযম রাখার আবেদন জগন্নাথের
May 4, 2026 9:33 PM




