প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

‘অশান্তি করতে দেব না ‘হিংসা রুখতে দলীয় কর্মীদের কড়া বার্তা বিধায়ক জগন্নাথের

 

সিউড়ি পৌরসভায় ভোট পরবর্তী অশান্তি এড়াতে তৎপর নবনির্বাচিত বিধায়ক বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা রুখতে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। সোমবার রাজ্য জুড়ে বিজেপির বিপুল জয়ের পর রাজ্যের পাশাপাশি বীরভূমেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কিছু হিংসাত্মক ঘটনার খবর মিলেছে। সিউড়িতেও কয়েকটি ঘটনার জেরে পথে রেখেছেন নবনির্বাচিত বিজেপির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। তার বার্তা অশান্তি করতে দেব না । মঙ্গলবার সকালে সিউড়ি পৌরসভার গেটে অতি উৎসাহী কিছু বিজেপির সমর্থক বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দেন, পৌরসভার কর্মচারী আশীষ দে কে ধাক্কাধাক্কির করার অভিযোগ ওঠে অতি উৎসাহী সমর্থকদের বিরুদ্ধে ।

শুধু তাই নয় শহরজুড়ে বিভিন্ন জায়গায় গুমটি ভাঙ্গা ,সিউড়ি বাসস্ট্যান্ডে তৃণমূলের ট্যাক্সি স্ট্যান্ডের দলীয় ইউনিয়নের কার্যালয় এমনকি তৃণমূলের জেলা কার্যালয় অফিসে ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে । মঙ্গলবার সকালে খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসেন বিজেপির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি নিজে দাঁড়িয়ে থেকে জেলা তৃণমূলের অফিস থেকে বিজেপির পতাকা খুলে দেন ,পৌরসভায় দাঁড়িয়ে ঘটনার তীব্র নিন্দা করে থানার আই সিকে নির্দেশ দেন দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দেওয়ার। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় জানান
“কোথাও কোন অশান্তি করা যাবে না, বিজেপি কোন হিংসা বরদাস্ত করবে না । হিংসার রাজনীতি তৃণমূল করে, আর বিজেপি ভয় মুক্ত পরিবেশ তৈরি করার জন্য পাঁচ বছর ধরে লড়াই করেছেন।” সাধারণ মানুষ যাতে নির্ভয়ে থাকতে পারেন তার জন্য নির্বাচনে জয়ী হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তায় নেমে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার নিদান অশান্তি করলে আইনের দরজা খোলা আছে।

জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ সোমবার রাত থেকেই হঠাৎ নতুন করে কিছু বিজেপি হয়েছে তাঁরা চতুর্দিকে তান্ডব চালাচ্ছে কিন্তু সেটা করতে দেওয়া যাবে না ।তাই তিনি নিজে রাস্তায় নেমে এর প্রতিবাদ করছেন ,শুধু তাই নয় এই তান্ডব যারা চালাচ্ছেন তাদের কোন দায়-দায়িত্ব বিজেপি নেবে না তা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন পুলিশ প্রশাসনকে বলছি, আপনারা ব্যবস্থা নিন পাঁচ বছর যেন তারা জেলে থাকে। আমরা বীরভূমের কোন অশান্তি চাই না ,আমরা এই ধরনের কোন অশান্তি করতেও দেব না। শুধু তাই নয় সিউড়ি বিধানসভা এলাকায় যেখানেই গন্ডগোলের খবর পেয়েছেন সেখানেই ছুটে যাচ্ছেন বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। পারুলিয়া পঞ্চায়েতের করমকাল গ্রামে হাতজোড় করে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের সংযত থাকার নির্দেশ দিয়ে পরবর্তীতে এরকম কোন ঘটনা ঘটলে পুলিশ প্রশাসনকে দলমত নির্বিশেষে আইনঅনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার কথা স্মরণ করে দিয়ে চট্টোপাধ্যায় বলেন সেই সময় কেউ আসেনি বিজেপির কর্মীরা অত্যাচারিত হয়েছিলেন কিন্তু ২০২৬-এ অত্যাচারের খবর পেয়েই তিনি এসেছেন আর কোন অশান্তি হবে না এই আশ্বাস দেন তিনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe