অবশেষে প্লাস্টিক বোতল থেকে মুক্ত হলো সারমেয় ।শনিবার দুপুর দুটোর পর স্বাভাবিক ছন্দে কুকুরটি। পশু প্রেমী সংস্থার মানবিক মুখ দেখল সিউড়ি।
চার দিন ধরে মুখে প্লাস্টিক বোতল আটকে কুকুর ঘুরছে সিউড়ি সদর হাসপাতাল চত্বরে। সকলে দেখে চেষ্টা করলেও ভয়ে কেউ এগিয়ে আসতে পারছিলেন না ।
খবর সংগ্রহ করতে গিয়ে আমাদের নজরে আসে কুকুরটি ।খবর দেয়া হয় কুকুর প্রেমী সংস্থার সদস্যদের কাছে সাড়াও মেলে। প্রায় দু’ঘণ্টা কুকুরটির পিছনে ছোটাছুটি করে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক ও কয়েকজন শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় ধরা হয় সারমেয় টিকে ।তারপর কুকুরপ্রেমী শারমিন রেজার পাঠানো বস্তা দিয়ে কোনরকমে কুকুরটিকে ধরেন আকাশ আর কুকুরের মুখ থেকে প্লাস্টিকের বোতল ছাড়িয়ে নেন পশুপ্রেমী ও সদর হাসপাতালের প্রাক্তন কর্মচারী প্রদীপবাবু।




