প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ ঘিরে উত্তেজনা ,বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার সিউড়ি ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা। সিউড়ি পৌরসভার কাউন্সিলরের স্বামী বাপি রায় সহ দুইজন গ্রেপ্তার । শনিবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। ঘটনাটি সিউড়ি ২ নম্বর ওয়ার্ডের।

ঘটনার সূত্রপাত ৫ই জুন সিউড়ি দু’নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা ভাণ্ডারের ফরম ফিলাপ কে কেন্দ্র করে বচসা ও পরে হাতাহাতি তে জড়িয়ে পড়ে এই ঘটনার জেরে একজন আহত হয় বলে অভিযোগ। এই ঘটনার পরই সুরেশ মাল নামে এক স্থানীয় বিজেপি কর্মী সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি “অন্নপূর্ণা ভাণ্ডাদের ফর্ম ফিলাপ করার সময় সিউড়ি ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বাপি রায় তার দলবলকে নিয়ে এসে আমাদের উপর চড়াও হয় এবং মারধর করে। এবং আমার মাকেও শারীরিকভাবে হেনস্তা করা হয়।” অভিযোগ পাওয়ার পর সিউড়ি থানার পুলিশ শুক্রবার রাত্রে বাপি রায় এবং তাপস মালকে গ্রেফতার করে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe