প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

রাজ্যে পঞ্চম এনকাউন্টার,শান্তিনিকেতন থানার কনস্টেবলকে গুলি চালানোর ঘটনায় নিহত “অভিযুক্ত রতন” 

পুলিশকে গুলি চালানোর খেসারত দিতে হলো রতনকে l রবিবার পুলিশের এন কাউন্টারে নিহত রতন শেখ l সম্প্রতিবোলপুরের লায়েক বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অপরাধীকে ধরতে গিয়ে দুষ্কৃতীর গুলিতে জখম হয়েছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। অভিযুক্ত নানুরের রতন শেখ l বীরভূমের নানুরের সাওঁতা গ্রামের বাসিন্দা রতন। এর আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে রতনের বিরুদ্ধে। মাসকয়েক আগে একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল রতন। পুজোর সময়ে সেই মামলায় জামিন পায় রতন। গত শুক্রবার সন্ধ্যায় রতনকে ধরতে অভিযান চালায় পুলিশ। আচমকাই শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করে পালিয়ে যায় রতন। এই ঘটনার পর থেকেই পলাতক ছিল রতন। গত দু’দিন ধরে রতনের খোঁজে তল্লাশি চালায় পুলিশ।‘কনস্টেবলের রক্ত বৃথা যাবে না’, পুলিশের উপর হামলা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী lউল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরেই দুষ্কৃতী দমনে পুলিশ কড়া পদক্ষেপ করবে বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একাধিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘সকালে জমা, বিকেলে খরচ’ করা হবে। গত জুলাই মাসে বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম এনকাউন্টার করা হয়। এর পরে গাইঘাটা, রায়গঞ্জের ঘটনাতেও এনকাউন্টার হয়েছিল। এই ঘটনার পরেও মুখ্যমন্ত্রী বলেন, ‘এই অপরাধীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোনওভাবে জামিন পেয়েছিল। পুলিশকে গুলি করলে তো ছেড়ে দেবে না। তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ আজ রতনকে নানুর থেকে বালিগুনি যাওয়ার পথে তাকে এনকাউন্টার করা হয় বলে খবর l ইনকাউন্টার হওয়ার পর তাকে বোলপুর মহকুমা হাসপাতালে আনা হয় সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা l

এনকাউন্টারে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বীরভূম জুড়ে সাধারণ মানুষের একটাই দাবি রাজ্যে আইনের শাসন চলছে। বীরভূম জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়ও বলেন রাজ্যে আইনের শাসন চলছে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলি পূরণ হবে l কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ পুলিশ কে গুলি চালিয়েছিল আর আজ ‘সে’ খরচ হয়ে গেছে l

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe