প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে সিউড়িতে পাট্টা বিতরণ অনুষ্ঠান

 ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষ্যে বীরভূম জেলার সদর শহর সিউড়িতে বিশেষ পাট্টা বিতরণ কর্মসূচি আয়োজিত হলো। জনজাতিয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মন্ডল ও উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় প্রমূখ।জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কার্য্যালয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,জেলা জুড়ে ২০৪ জন আদিবাসীদের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। বীরভূম জেলা জুড়ে বাসযোগ্য ও কৃষি যোগ্য প্রায় ১৪ একর জমির পাট্টা দেওয়া হয় এদিন। যার মধ্যে সিউড়ি জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক-এর দপ্তরে দুই মন্ত্রীর উপস্থিতিতে ১৮ জন উপভোক্তাদের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়।​দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের নামে জমির বৈধ কাগজ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপভোক্তারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe