প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মিস করছেন, রেড রোজ ক্লাবের কালীপুজোর উদ্বোধনে জানালেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবারের কালীপুজোর উদ্বোধনে মিস করছেন তিনি। রেড রোজ ক্লাবের কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের উচ্চ শিক্ষা ও প্রযুক্তি শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বিজেপির রাজনৈতিক লড়াইয়ের গত পাঁচ বছরে যতবার তাঁকে ডাকা হয়েছে, তিনি প্রতিবারই রেড রোজের ডাকে সাড়া দিয়ে এসেছেন। এবারও তিনি আসার চেষ্টা করেছিলেন। কিন্তু সরকারি অনুষ্ঠানসূচি এবং কালীপুজোর একাধিক উদ্বোধনী কর্মসূচি থাকায় এবার তাঁর পক্ষে আসা সম্ভব হয়নি। সেই কারণেই এবারের অনুষ্ঠানে তিনি রেড রোজের অভাব বোধ করছেন বলে জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড রোজের অন্যতম কর্তা দীপক দাস, সমাজসেবী শিবাজী প্রসাদ মণ্ডল, সমাজসেবী তথা বিশিষ্ট আইনজীবী নির্মল মণ্ডল, জেলার সরকারি আইনজীবী কৌশিক আচার্য-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বক্তব্যে রেড রোজ ক্লাবের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, রাজ্যের কঠিন সময়ে রেড রোজের পাশে কেউ দাঁড়াতে পারেনি। তাঁর দাবি, বর্তমান সময়েও সেই ভূমিকা পালন করার ক্ষমতা অন্য কারও নেই। দুঃসময়ে রেড রোজ যেভাবে পাশে থেকেছে, সেই কৃতজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি। রেড রোজের সদস্যদের প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন, সমাজে দুষ্টু বাচ্চাদেরও প্রয়োজন রয়েছে, যারা অতি দুষ্টুদের দমন করতে পারে। এই প্রসঙ্গেই রেড রোজের দামাল ছেলেদের কুর্নিশ জানান তিনি।আগামী দিনে সিউড়ি শহরকে সাজিয়ে তোলার ক্ষেত্রে রেড রোজ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করেন জগন্নাথ চট্টোপাধ্যায়।অনুষ্ঠান শেষে মন্ত্রী কালীপ্রতিমা দর্শন করেন। পাশাপাশি সন্ধ্যারতি উপভোগ করেন এবং রেড রোজের বিশেষ আকর্ষণ ‘লেজার শো – অপারেশন সিঁদুর’ প্রত্যক্ষ করেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe