প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সেহারা পাড়া অগ্রণী সংঘের পুজো উদ্বোধন করলেন জগন্নাথ চট্টোপাধ্যায় 

সেহারা পাড়া অগ্রণী ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধনের মধ্য দিয়ে সিউড়ি বিধানসভা এলাকায় আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজোর উদ্বোধন পর্বের সূচনা করলেন রাজ্যের প্রযুক্তি ও উচ্চ শিক্ষামন্ত্রী তথা সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। পুজো উদ্বোধন করতে এসে পাড়ার পুজোকে ঘিরে নিজের ছোটবেলার স্মৃতিচারণ করেন তিনি। পুরনো দিনের কথা বলতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েন মন্ত্রী।এদিন দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার কথা তুলে ধরে জগন্নাথ চট্টোপাধ্যায় আশা প্রকাশ করেন, এ বছর নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো সম্পন্ন হবে। বাঙালির বারো মাসে তেরো পার্বণের ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি রাজ্যের আত্মনির্ভরতার সংকল্পে সকলকে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।রাজ্যে দুর্গাপুজোর সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগে সরকারি সাহায্যপ্রাপ্ত দুর্গাপুজোর সংখ্যা ছিল ৪৩ হাজার। এ বছর সেই সংখ্যা বেড়ে প্রায় ৫৮ হাজার ৫০০ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর বক্তব্য, দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ।জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সঙ্গে নিয়েই আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলার সংকল্প নিতে হবে। একই সঙ্গে ২০৪৭ সালের মধ্যে আত্মনির্ভর ভারতকে একটি উন্নত ও বিকশিত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe